মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আজকের সংবাদ

ইন্টারন্যাশনাল লিজিং এর সর্বোচ্চ দর পতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: । কোম্পানিটির শেয়ার দর ১৯ পয়সা বা ১৯.০০ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লি:। কোম্পানিটির শেয়ার দর ১৭ পয়সা বা ১৮.৮৯ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: এর শেয়ার দর ১৪পয়সা বা ১৭.২৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ১৪.৪৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লি: ৯.৩৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন ৮.৭০ শতাংশ, ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লি: ৮.৩৩ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ ৭.৬৯ শতাংশ, ফার্স্টফাইন্যান্স লি: ৭.৬৯ শতাংশ এবং আমান কটন ফাইবার্স লিমিটেড ৬.৫৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *