রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ ডিসেম্বর) কোম্পানিটির ২৭ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন । কোম্পানিটির ১১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিটি ইন্স্যুরেন্স পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন এবং বিডি থাই ফুড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *