বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ইউনিয়ন ক্যাপিটেলের সর্বোচ্চ দর পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.২০ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক পিএলসি এর শেয়ার দর ৫০ পয়সা বা ৭.৪৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনারেশন নেক্সট ফ্যাশন ৭.১৪ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৭.১৪ শতাংশ, ওয়ান ব্যাংক পিএলসি ৬.৯৮ শতাংশ, নূরানী ডাইং ৬.৯০ শতাংশ এবং যৌথভাবে ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিং ৬.৬৭ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *