বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স

সাপ্তাহ চতুর্থ কার্যদিবসে বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৬৮ শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে সবচেয়ে বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
বুধবার ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুডের ৯.৬৩ শতাংশ, এস্কয়ার নিটের ৯.৬০ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭.২৭ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৮ শতাংশ, মীর আখতারের ৬.৩৮ শতাংশ, রানার অটোর ৬.৩৭ শতাংশ, সায়হাম কটনের ৬.১৬ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.৭৫ শতাংশ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *