শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই পুঁজিবাজারে সতর্কতা বাড়াবে

এক শ্রেণীর অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপ বা পেজের মাধ্যমে পুঁজিবাজার নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। এসব গ্রুপ বা পেজ বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ আগামী দিনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আরও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচন

সোমবার (২১ আগস্ট) হাফিজ মুহাম্মদ হাসান বাবুর সঙ্গে সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস ব্যক্ত করেন ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড.

এ সময় উপস্থিত ছিলেন সিএসইর সাবেক পরিচালক মেজর (অব.) ইমদাদুল ইসলাম, ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেন, পুঁজিবাজার বর্তমানে সংকটময় সময় পার করছে। এই সংকট উত্তরণে উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনের আগে কেউ যেন পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়াও এক শ্রেণীর অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপ বা পেজের মাধ্যমে পুঁজিবাজার নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। এসব গ্রুপ বা পেজ বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের মধ্যে বর্তমান আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে। এ জন্য আমাদের একসঙ্গে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। পুঁজিবাজারকে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সঙ্গে জড়িত সকল পক্ষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পুঁজিবাজার পুনরুজ্জীবিত করতে হলে ভালো কোম্পানির পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনতে হবে। আমি আশা করি, ডিএসই ও সিএসইসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের পুঁজিবাজার পণ্যের বৈচিত্র্যে বৈচিত্র্যময় হবে এবং সবার আস্থা অর্জন এবং দেশের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবে।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, সামনে নির্বাচন। এই সময়টা পুঁজিবাজারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কোনো দল যাতে পুঁজিবাজারে প্রভাব ফেলতে না পারে সেজন্য আমরা একসঙ্গে কাজ করব। উভয় স্টক এক্সচেঞ্জ বর্তমান সংকট কাটিয়ে উঠতে আরও ভাল সিকিউরিটিজ তালিকাভুক্ত এবং আরও নতুন পণ্য চালু করার জন্য কাজ করবে। এছাড়াও, আমাদের তথ্য প্রযুক্তির উপর অনেক জোর দিতে হবে, যাতে আমরা পুঁজিবাজারকে আরও অনেক বেশি বিকাশ করতে পারি। আমরা একমত হয়েছি যে বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে উভয় স্টক এক্সচেঞ্জ একসঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে নিয়ন্ত্রকের কাছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *