দর বৃদ্ধির শীর্ষে নাহি এ্যালমুনিয়াম
রবিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ তালিকার শীর্ষে উঠেছে।
রবিবার ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৮.৬৬ শতাংশ, আইসিবির ৫.৩৪ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৫.৩২ শতাংশ, বিডি থাই ফুডের ৫.০৪ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৪.৬৮ শতাংশ, আইটিসির ৪.২৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.১৯ শতাংশ ও ইসলামী ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
