শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে
দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের উপস্থিতিও মে মাসে ইতিবাচক ধারায় ফিরেছে। ফলে চলতি মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ মে পর্যন্ত দেশের শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৫ হাজার ৭৪১টি। এপ্রিল মাস শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৬১ হাজার ১২৩টি। অর্থাৎ মে মাসের প্রথম ২৪ দিনে নতুন করে যুক্ত হয়েছে ৪ হাজার ৬১৮টি বিও হিসাব।
ঈদুল আজহার ছুটির কারণে ২৪ মে-পরবর্তী তথ্য প্রকাশ না হওয়ায় ওই দিন পর্যন্ত হিসাব বিবেচনা করা হয়েছে। এ সময়ে মোট ১৭টি কার্যদিবসে লেনদেন অনুষ্ঠিত হয়েছে। সে হিসেবে প্রতিদিন গড়ে ২৭১টি নতুন বিও হিসাব যুক্ত হয়েছে
