মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুন) ডিএসইতে সবোর্চ্চ সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ৬৩ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৫২ কোটি ২৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৫ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাইন ফুডস, বেক্সিমকো ফার্মা , বিডি থাই অ্যালুমিনিয়াম, ইভেন্স টেক্সটাইল, বিডি থাই ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *