শনিবার, জুন ২০, ২০২৬
আজকের সংবাদ

লন্ডনে তালিকাচ্যুতির ঝুঁকিতে বেক্সিমকো ফার্মা

নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) তালিকাচ্যুতির ঝুঁকিতে পড়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর) চলতি বছরের ২ জানুয়ারি থেকে লেনদেন স্থগিত রয়েছে। এআইএমের নিয়ম অনুযায়ী, টানা ছয় মাস লেনদেন বন্ধ থাকলে সংশ্লিষ্ট সিকিউরিটিজের তালিকাভুক্তি বাতিল হতে পারে। সময়সীমা ঘনিয়ে আসায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
এই প্রেক্ষাপটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লন্ডন-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারী ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা যায়।
বিনিয়োগকারীদের মতে, তালিকাচ্যুতি হলে এটি শুধু শেয়ারহোল্ডারদের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পুঁজিবাজারের ভাবমূর্তির জন্যও নেতিবাচক হবে। উল্লেখ্য, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বর্তমানে এআইএমে তালিকাভুক্ত একমাত্র বাংলাদেশি কোম্পানি।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোঃ আবুল কালাম জানান, বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ ও দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে কোম্পানির বোর্ডসংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সব দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *