মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
আজকের সংবাদ

আগামীকাল বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। এসব শাখায় কেবল অভ্যন্তরীণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রতি বছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ সম্পন্ন করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ব্যাংক বন্ধ থাকায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে। কারণ, শেয়ারবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়
এ ছাড়া প্রতি বছর ৩১ ডিসেম্বরও বার্ষিক হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য ব্যাংকগুলোতে ব্যাংক হলিডে পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *