শনিবার, জুলাই ৪, ২০২৬
আজকের সংবাদ

সপ্তাহ জুড়ে সাত কোম্পানির ডিভিডেন্ড এর তথ্য প্রকাশ

সপ্তাহজুড়ে ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। এগুলো হলো- ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, বেস্ট হোল্ডিংস, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, বে-লিজিং এবং ইসলামিক ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফাস ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ২২ পয়সা, আগের বছর একই সময় যা ছিল মাইনাস ১ টাকা ২১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়নি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।

ইসলামিক ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ টাকা ১২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪৯ পয়সা, আগের বছর একই সময় যা ছিল মাইনাস ৭৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়নি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ আগস্ট।

ফার্স্ট ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ৮৮ পয়সা।স্টক পোর্টফোলিও ম্যানেজমেন্ট

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৭৪ পয়সা, আগের বছর একই সময় যা ছিল মাইনাস ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৬ টাকা ১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই।

ফিনিক্স ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৮ টাকা ৭৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ২৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০২ টাকা ৪৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

বেস্ট হোল্ডিংস

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেনি। হাইকোর্টের অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটও নির্ধারণ করা হয়নি।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৯৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬৯ পয়সা, আগের বছর একই সময় যা ছিল মাইনাস ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৫ টাকা ১৫ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১৪৯ টাকা ৫০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই।

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ১৬ পয়সা।স্টক পোর্টফোলিও ম্যানেজমেন্ট

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *