শনিবার, জুলাই ১১, ২০২৬
আজকের সংবাদ

এমারেল্ড অয়েলের ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন দুই বছরের বেশি সময় বন্ধ রয়েছে। পরযাপ্ত গ্যাস সরবরাহের অভাবে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে বোর্ড কোম্পানির ব্যবস্থাপনাকে কারখানাটি পুনরায় চালু করার পাশাপাশি কোম্পানিকে সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার অনুমোদন দিয়েছে।
কোম্পানি আরও জানিয়েছে যে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা ইতিমধ্যে নতুন বয়লার মেশিন, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সাব-স্টেশন সংগ্রহ করেছে এবং এগুলোর স্থাপনের কাজ বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি, কোম্পানিটি রিফাইনারি ইউনিটসহ কারখানার সম্পূর্ণ প্ল্যান্ট ও যন্ত্রপাতি মেরামতের কাজও করছে। এই সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট ব্যয়ের পরিমাণ ১০ কোটি টাকা হতে পারে।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১৮৫ কোটি ৯০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *