শনিবার, অক্টোবর ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান–এমডিসহ একযোগে চার পরিচালকের পদত্যাগ

চাপের মুখে উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তারা বাংলাদেশ ব্যাংকে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা চারজন হলেন উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক রফিকুল ইসলাম এফসিএস এবং ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালি উল্লাহ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একটি পক্ষের অনৈতিক চাপের কারণে তাদের পদত্যাগ করতে হয়েছে। তবে এ বিষয়ে পদত্যাগকারী পরিচালকদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *