মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
আজকের সংবাদ

৫ দিনে উধাও ১৩০ পয়েন্ট পুঁজিবাজারে

টানা পাঁচ কার্যদিবস ধরে দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ আগস্ট)ও ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দিনের শুরুতে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও দুপুরের পর বিক্রির চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে নেমে এসেছে। ফলে টানা পাঁচ কার্যদিবসে সূচকটি হারিয়েছে ১৩০ পয়েন্ট। একই সঙ্গে প্রতিদিন বাজার মূলধন কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট আরও গভীর হচ্ছে।

পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরানো ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অর্থমন্ত্রীও বাজার চাঙা করতে একাধিক ইতিবাচক আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন এবং নতুন বাজেটে পুঁজিবাজারের গতি ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *