শনিবার, আগস্ট ২৯, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাষ্ট্রিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে  শার্প ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৪৩ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের ১৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ ছাড়া ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে- ফার কেমিক্যাল , এমএল ডাইং , লাভেলো আইসক্রিম , বেক্সিমকো , ব্র্যাক ব্যাংক , প্যারামাউন্ট টেক্সটাইল এবং সামিট এলাইয়েন্স পোর্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *