সোমবার, আগস্ট ৩১, ২০২৬
আজকের সংবাদ

ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক গত ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটি ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *