বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির আজ ৫১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৩০৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইপিডিসি ফিন্যান্স ২৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন ২৪ কোটি ২৫ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ২২ কোটি ৯৭ লাখ, ফারইস্ট নিটিং ১৮ কোটি ৫১ লাখ, একমি পেস্টিসাইডস ১৭ কোটি ৮৪ লাখ, আর্গন ডেনিম ১৭ কোটি ১২ লাখ, বেক্সিমকো ফার্মা ১৫ কোটি ৫৫ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইল ১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *