রূপালী ইন্স্যুরেন্স ও সাইহাম কটনের শেয়ার কিনবে ডিএসই
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি ও সাইহাম কটন মিলসের শেয়ার বাই-ইন মার্কেট থেকে কেনার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (ডিএসইএমজিটি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ১৫ সেপ্টেম্বর ডিএসইএমজিটি বাই-ইন মার্কেট থেকে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (ডিম্যাটেড) ৪৩৬টি শেয়ার এবং সাইহাম কটন মিলস লিমিটেডের (ডিম্যাটেড) ২৪ হাজার শেয়ার কিনবে।
ঘোষণায় বলা হয়েছে, বিক্রিতে আগ্রহী পক্ষগুলোকে বিক্রয়াদেশ দেওয়ার আগে ডিএসই ক্লিয়ারিংকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে। লেনদেন সম্পন্ন হওয়ার পর বিক্রয়কারী টিআরইসিগুলোকে তাদের নিজ নিজ ক্লিয়ারিং হিসাব থেকে পে-আউট প্রক্রিয়ার মাধ্যমে দুপুর ২টার মধ্যে শেয়ারগুলো ডিএসই ক্লিয়ারিং হিসাবে (বিও আইডি: ১১০০০০১০০০০০০০৩৫) স্থানান্তর করতে বলা হয়েছে।
