শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন ১৩২ কোটি টাকার

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৩২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮৪ কোটি ৮৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলৈর ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্কয়ার ফার্মা ১০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিংয়ের ৭ কোটি ৮৬ লাখ, জিকিউ বলপেনের ৬ কোটি ৩৭ লাখ, মালেক স্পিনিং ৬ কোটি ২০ লাখ, যমুনা ব্যাংক ৪ কোটি ৯৬ লাখ, রেনাটা ৪ কোটি ৪৫ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *