সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

নতুন নামে ফার কেমিক্যাল

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অনুমোদনে বদলে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানির ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম। ফলে আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি নতুন নামে কার্যক্রম পরিচালনা করবে। ডিএসই সূত্রে এ তথ্য ‍জানা গেছে।

কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের পর ‘ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর পরিবর্তে নতুন নাম হবে ‘ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি’।

আগামীকাল ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন নামটি কার্যকর হবে। তবে কোম্পানির নাম ছাড়া অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *