ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৩৬ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৭১টি লেনদেনে ৩৩ লাখ ৫১ হাজার ৮৪৩টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের, যার পরিমাণ ৭ কোটি ৮৮ লাখ ২৫ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে শমরিতা হসপিটাল, যার লেনদেনের পরিমাণ ৭ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, যার ৭ কোটি ৩২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস ৪ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকা, স্কয়ার ফার্মা ১ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা।
