তাল্লু স্পিনিংয়ের লোকসান বেড়েছে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে মাইনাস ২ টাকা ৮৪ পয়সা। যা আগের অর্থবছরে ইপিএস ছিল মাইনাস ২ টাকা ৭৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ সম্পদ দায় ছিল ১০ টাকা ৫১ পয়সা।
আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।
