ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশে ৫ কোম্পানির বোর্ড সভা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ৫টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- জেএমআই সিরিঞ্জ, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ।
কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জ, স্কয়ার টেক্সটাইল এবং স্কয়ার ফার্মা ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
অপরদিকে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
আগামী ১৫ অক্টোবর, বিকাল ৫টায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ১৯ অক্টোবর, বিকাল ৪টায় লাফার্জহোলসিম, ২৫ অক্টোবর বিকাল ৩টায় স্কয়ার টেক্সটাইল এবং দুপুর আড়াইটায় জেএমআই সিরিঞ্জ ও ২৬ অক্টোবর বিকাল স্কয়ার ফার্মার বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
