সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
কোম্পানি সংবাদ

২৮ অক্টোবর টেকনো ড্রাগসের বোর্ড সভা, আসছে লভ্যাংশের ঘোষণা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

কোম্পানিটির বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পনিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ ‍দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *