বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক। কোম্পানিটির ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেন হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকার।

এ ছাড়া মালেক স্পিনিংয়ের ১২ কোটি ৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি ৬ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ কোটি ৩৭ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৮ কোটি ৪৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৭ কোটি ৮০ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *