আগামীকাল পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রেকর্ড ডেটের কারণে আজ বন্ড শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। বন্ডটি এর আগে স্পট মার্কেটে বন্ড লেনদেন সম্পন্ন করেছে।
