শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে ১৭ খাতে দরপতন, লোকসানে বিনিয়োগকারীরা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৭ খাতে দরপতন হয়েছে।

এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৮.৮৩ শতাংশ দর কমেছে। সিমেন্ট খাতে ৫.১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিরামিক খাতে ৪ দশমিক ৯৮ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ৪.৭৮ শতাংশ, আর্থিক খাতে ৪.৬৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.০৪ শতাংশ, খাদ্য খাতে ২.৯৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.৩৪ শতাংশ, খাদ্য খাতে ২.৯৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.৩৪ শতাংশ, আইটি খাতে ২.০৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৮২ শতাংশ, প্রকৌশল খাতে ১.৪৮ শতাংশ, বিবিধ খাতে ১.৩১ শতাংশ, ফার্মা খাতে ১.২৬ শতাংশ, ট্যানারি খাতে ১.২ শতাংশ, বস্ত্র খাতে ১.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৪১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ১৮ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *