ডিএসইতে সপ্তাহের দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৮-১২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মেট্রো স্পিনিংয়ের।
সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৪.১০ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮ টাকা ৩০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে বেড়ে দাঁড়ায় ১০ টাকা ৩০ পয়সায়।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২১.১৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর ক্লোজিং দর ছিল ৪২ টাকা ৫০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৫১ টাকা ৫০ পয়সায়।
তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে ২০.৬৯ শতাংশ। আগের সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ২৩ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে বেড়ে ২৮ টাকায় পৌঁছেছে।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একমি কটন ফাইবার্সের ২০.২৭ শতাংশ (২২ টাকা ২০ পয়সা থেকে ২৬ টাকা ৭০ পয়সা), এনার্জিপাওয়ারের ১৯.৮৭ শতাংশ (১৫ টাকা ১০ পয়সা থেকে ১৮ টাকা ১০ পয়সা), সাফকো স্পিনিংয়ের ১৯.০২ শতাংশ (২০ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৪০ পয়সা), ডরিন পাওয়ারের ১৮.৫৮ শতাংশ (৩৯ টাকা ৯০ পয়সা থেকে ৪০ টাকা ২০ পয়সা), মতিন স্পিনিংয়ের ১৭.১৭ শতাংশ (১০৫ টাকা ৪০ পয়সা থেকে ১২৩ টাকা ৫০ পয়সা), অলিম্পিক এক্সেসরিজের ১৬.৩৬ শতাংশ (৫ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকা ৪০ পয়সা) এবং ইনটেকের ১৬.১৮ শতাংশ (২০ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ৭০ পয়সা)।
