টেকনো ড্রাগসের অডিট রিপোর্টে বিশেষ সতর্কবার্তা!
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন নিরীক্ষক (অডিটর)।
কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অডিটর ‘এম্ফাসিস অব ম্যাটার’ (Emphasis of Matter) অনুচ্ছুেদ যুক্ত করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
নিরীক্ষকের প্রতিবেদনে বিশেষ একটি বিষয়ের প্রতি শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অডিট প্রতিবেদনে ‘এম্ফাসিস অব ম্যাটার’ অন্তর্ভুক্ত করা হলে সাধারণত আর্থিক বিবরণীতে প্রকাশিত কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পাঠকদের বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
