× Pujibazarpress - Follow Us
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

 

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

সূত্র মতে,সোমবার (২৩ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৩৮ হাজার ৬২৮ টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৬২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সোনারগাঁ টেক্সটাইলের ৮ কোটি ৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *