২৫-২৬ নভেম্বর স্পট মার্কেটে ৪ কোম্পানির শেয়ার লেনদেন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৫ নভেম্বর, বুধবার ও ২৬ নভেম্বর, বৃহস্পতিবার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।
কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ড, অরিয়ন ইনফিউশন, পদ্মা অয়েল ও শাহজিবাজার পাওয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২৯ নভেম্বর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
