ডিএসইতে দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যালস
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে নাভানা ফার্মাসিউটিক্যালসের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৬০ পয়সা বা ৮.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ২০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর কমেছে আগের দিনের তুলনায় ৮ টাকা ১০ পয়সা বা ৭.০৩ শতাংশ, দাঁড়িয়েছে ১০৭ টাকা ২০ পয়সায়।
আর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.৯৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রানার অটোমোবাইলস, দিনশেষে যার দর দাঁড়ায় ৫১ টাকায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আর্গন ডেনিমস ৫.৮৩ শতাংশ, শশাঙ্ক ডাইং ৫.১৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৫.১৩ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৪.৯৮ শতাংশ, এমএইচএসএমএল ৪.৯৫ শতাংশ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ৪.৭৯ শতাংশ ও আমান কটন ৪.৭৮ শতাংশ কমেছে।
