২৬ নভেম্বর ৯ কোম্পানির স্বাভাবিক লেনদেন শুরু
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি আগামীকাল ২৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।
কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিলকো ফার্মাসিটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, ফার্মা এইডস, মেঘনা পেট্রোলিয়াম, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) ও বাটা সু কোম্পানি (বাংলাদেশ)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে।
