বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ অনুমোদন প্রাইম ইন্স্যুরেন্সের

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

ভার্চুয়াল এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুজাদুর রহমান। সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে নির্বাহী কমিটির সভাপতি মো. শওকত আলী, অডিট কমিটির চেয়ারম্যান মো. আকতার হোসেন সন্নামত, ক্লেইম অ্যান্ড রি-ইন্সুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ, ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান আ ন ম শহীদুল হক, মোঃ আসাদুজ্জামান ও স্বতন্ত্র পরিচালক মো. নুরুল ইসলাম মোল্লা ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন।

এছাড়াও, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ, চিফ কনসালটেন্ট কে এম সাইদুর রহমানসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মাহমুদুল হাসান।

সভায় কোম্পানির চেয়ারম্যান সবসময় গ্রাহকদের সর্বোচ্চ আধুনিক সেবা প্রদান এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং সকল স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *