বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

আবারও বিটিএমএ’র সভাপতি হলেন মোহাম্মদ আলী খোকন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিংলিমিটেডের কর্ণধার মোহাম্মদ আলী খোকন আবারও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০২৩-২৫ মেয়াদের জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে বিটিএমএ তাদের বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবুল বাশার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সভাপতি, তিন সহ-সভাপতি ও ২৩ জন পরিচালকের নাম ঘোষণা করেছেন।

সহ-সভাপতি নির্বাচিত হওয়া তিন জন হলেন- সুতা উৎপাদন ক্যাটাগরি থেকে মো. ফজলুল হক, ফেব্রিকস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে মো. ফায়েজুর রহমান ভূঁইয়া ও ডাইং-প্রিন্টিং ক্যাটাগরি থেকে মো. সালেউদ জামান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *