পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পর্ষদ সভা আজ সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই ও লংকাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো তমিজউদ্দিন টেক্সটাইল, লিগ্যাছি ফুটওয়্যার, সোনালী আঁশ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে, তমিজউদ্দিন টেক্সটাইল ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
অন্যদিকে, লেগাচ্চি ফুটওয়্যার, সোনালী আঁশ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (সেপ্টেম্বর ৩০, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এদিকে, তমিজ উদ্দিন টেক্সটাইল একই সভায় প্রথম প্রান্তিকের (সেপ্টেম্বর ৩০, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
