বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না ইয়াকিন পলিমার

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমারের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্যবেক্ষণে উঠে এসেছে।

কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চিঠি দেওয়া হলেও ইয়াকিন পলিমার কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, লোকসানি ইয়াকিন পলিমারের গত ১ নভেম্বর শেয়ার দর ছিল ২৪ টাকা। ২৮ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ১০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *