বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। তাতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৬ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল লেনদেন হয়েছে ৩ লাখ ৭৯ হাজার টাকা। এছাড়া ৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ১ কোটি ৩০ লাখ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯৬ লাখ, নাহি এ্যালুমিনিয়ামের ৮৮ লাখ, ব্রাক ব্যাংকের ৮৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৭১ লাখ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *