বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

পরিশোধিত মূলধন বাড়াবে হাক্কানি পাল্প

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানি পাল্প পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) কোম্পানির পর্ষদ সভায় মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি মূলধন বাড়াতে পর্যায়ক্রমে ৭০ লাখ এবং ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। যার মাধ্যমে হাক্কানি পাল্প অর্থ সংগ্রহ করবে ১৬ কোটি টাকা। অর্থ উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মূলধন বৃদ্ধি আনুষাঙ্গিক পরিবর্তন করবে।

জানা যায়, নতুন ইস্যু করতে যাওয়া প্রতিটি শেয়ারের দাম হবে ১০ টাকা। কোম্পানির সাধারণ বিনিয়োগকারী এবং উদ্যোক্তা পরিচালকেরা এই শেয়ার কিনতে পারবে।

কোম্পানিটির বিনিয়োগকারী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেওয়ার জন্য ইজিএম আহ্বান করেছে।

আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *