শনিবার, জুন ১৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

রাইট শেয়ার ইস্যুতে সিনোবাংলার রেকর্ড তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুতে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের ৯ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মূলধন বাড়াতে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন। আগামী ২৮ জানুয়ারি এর সাবস্ক্রিপশন শুরু হবে, যা শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। এর জন্য আগামী ৯ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর কমিশনের ৮৯১তম সভায় সিনোবাংলা ইন্ডাস্ট্রিজকে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয় বিএসইসি। সিনোবাংলা ২০ টাকা অভিহিত মূল্যের (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ) ১ কোটি ৯৮ হাজার ২৮৩টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। যা থেকে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে।

তথ্য মতে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ১৯ পয়সায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *