রবিবার, মে ৩১, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২০ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৭০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ান টাইগার স্বন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৯.৮০ শতাংশ।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, আইসিবি এমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং কহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *