বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৬ কোটি ৭১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- ড্যাফোডিল কম্পিউটার্স, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং একমি পেস্টিসাইডস। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০.৭৬ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ কোটি ১৩ লাখ ৭০ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার, এবং একমি পেস্টিসাইডসের ১ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল রিসোর্টের ১ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৫ লাখ ১৭ হাজার, এডিএন টেলিকমের ৭৪ লাখ ৭০ হাজার, ইনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৭৪ লাখ ৪০ হাজার, গ্রামীণফোনের ৭০ লাখ ৭ হাজার এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *