মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৪ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- সী পার্ল রিসোর্ট, ডিবিএইচ ফাইন্যান্স এবং ওরিয়ন ফার্মা। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৯.৬৪ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্টের ২৩ কোটি ৪৩ লাখ ১২ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ৬ কোটি ১২ লাখ ১৮ হাজার এবং ওরিয়ন ফার্মার ৫ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারির ৪ কোটি ১৫ লাখ ৩১ হাজার, একমি ল্যাবরটরিজের ১ কোটি ৯৫ লাখ ৬ হাজার, একমি পেস্টিসাইডের ১ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার, বেক্সিমকোর ১ কোটি ৭২ লাখ ৭৩ হাজার, কর্ণফুলী ইন্সুরেন্সের ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার, নাভানা ফার্মার ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার এবং ই-জেনারেশনের ১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *