রোববার দর কমেছে সেরা ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর কমেছে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ।
আর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর কমার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
এদিন ডিএসইতে দর কমেছে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, কেডিএস এক্সেসরিজ, রিং শাইন টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, কাট্টালী টেক্সটাইল এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
