শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৫ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৭৭ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৭১ লাখ ৬৪ হাজার টাকার।

৪৮ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, কর্ণফুলী ইন্সুরেন্স, আইটি কনসালটান্টস, আইএফআইসি ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, ফরচুন সুজ এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *