৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক মন্নো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে থাকা ৮৯ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ারের মধ্যে ৯ লাখ শেয়ার বিক্রি করবেন।
তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (ব্লক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
