বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৫টি কোম্পানির ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৫ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডিবিএইচ ফাইন্যান্সের। কোম্পানিটির ৮ কোটি ৯০ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৭ কোটি ২৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকা শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
আজ ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হলো- বীচ হ্যাচারির ৩ কোটি ৩৭ লাখ ৭২ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৮৫ লাখ ৬২ হাজার, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৩৫ লাখ, আনলিমায়ার্ন ডাইংয়ের ১ কোটি ৩১ লাখ ৩৫ হাজার, শাহজিবাজার পাওয়ারের ৮০ লাখ ৬৯ হাজার এবং রবি আজিয়াটা লিমিটেডের ৮০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *