রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর বেড়েছে সেরা ১০ শেয়ার

গেল সপ্তাহে (২৫-২৯ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে লেনদেনে অংশ নিয়েছে ৪১০টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৩৬টির দর বেড়েছে, ২৩২টির দর কমেছে, ৩১টির দর অপরিবর্তিত ছিল এবং ১১টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ফাইন ফুডস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫.১৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ২৪.৭২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৯.৭২ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৬.৪৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৫.৭৩ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ১৫.০০ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১৪.৩৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১১.৫৪ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১০.৪১ শতাংশ এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের ৯.৫৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *