শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর কমার সেরা ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের শেয়ার দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ।

আর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো বায়োটেক, কাট্টালি টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিংস, প্রাইম ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *