বুধবার, মে ৬, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর বাড়ার সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৫ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেরে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১০২টি দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে গোল্ডেন সন লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৫৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৭.৩৬ শতাংশ।

আর ৭ টাকা ১০ পয়সা বা ৫.৭০ শতাংশ দর বাড়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ ডিএসইতে দর বেড়ে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচআর টেক্সটাইল, বীচ হ্যাচারি, বাংলাদেশ অটোকার্স, বঙ্গজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ এবং তওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *